ঢাকা-১০ সহ ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা: ২৭৩ আসনের তালিকা চূড়ান্ত!

৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী ঘোষণার প্রক্রিয়া প্রায় শেষ করেছে। পূর্বে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণার পর, দলটি এবার আরও ৩৬টি আসনে তাদের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে এ পর্যন্ত বিএনপি মোট ২৭৩টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আলোচিত ঢাকা-১০ আসনে প্রার্থী

নতুন ঘোষিত এই তালিকায় সবচেয়ে আলোচিত ঢাকা-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে

অন্যদিকে, এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এ লক্ষ্যে ঢাকা-১০ এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন।

ঘোষিত ৩৬টি আসনের পূর্ণাঙ্গ তালিকা

বিএনপি মহাসচিব যে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আসন হলো:

  • ঢাকা: ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ,ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।
  • গাজীপুর: গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান।
  • টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু।
  • ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ।
  • কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল।
  • মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান।
  • ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়ী: ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশীদ।
  • উত্তরবঙ্গ: ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা।
  • দক্ষিণবঙ্গ: যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।
  • সিলেট ও চট্টগ্রাম বিভাগ: সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাকি ২৭টি আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *