ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ ও আদীব; ৫ সিটিতে এনসিপির নাম ঘোষণা

এনসিপি

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজ রবিবার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

৫ সিটির এনসিপি মনোনীত প্রার্থীগণ:

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকার দুই সিটিতে দলটির শীর্ষ দুই নেতা লড়াই করবেন। প্রার্থীরা হলেন:

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া (এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা)।
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)।
  • কুমিল্লা সিটি করপোরেশন: অ্যাডভোকেট তরিকুল ইসলাম (জাতীয় যুবশক্তির আহ্বায়ক)।
  • সিলেট সিটি করপোরেশন: অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।
  • রাজশাহী সিটি করপোরেশন: মোবাশ্বের আলী।

এনসিপির ৫ দফা দাবি

প্রার্থী ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৫ দফা দাবি পেশ করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। দাবিগুলো হলো: ১. আগামী ৬ মাসের মধ্যে সব স্তরের স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। ২. উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। ৩. নতুন সরকার গঠনের পর নিযুক্ত প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে। ৪. সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন আয়োজন করতে হবে। ৫. স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।

নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক প্রেক্ষাপট

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী করতেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। বিশেষ করে ঢাকার দুই সিটিতে আসিফ মাহমুদ ও আরিফুল ইসলাম আদীবের মতো তরুণ ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে এনসিপি বড় চমক দেখাতে চায়।

৫টি সিটি করপোরেশনের এই আগাম প্রার্থী ঘোষণা দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে এনসিপির শক্ত অবস্থান গড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *