ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন। ৯০০ প্রার্থীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে তারেক রহমানের নেতৃত্বাধীন পার্লামেন্টারি বোর্ড এই মনোনয়ন চূড়ান্ত করেছে।
মনোনীত ৩৬ জনের তালিকা:
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।
বাদ পড়লেন যারা:
তালিকায় বড় চমক হিসেবে একঝাঁক হেভিওয়েট নেত্রী বাদ পড়েছেন। এর মধ্যে রয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং সাবেক এমপি রুমানা মাহমুদ।
রাজীতি বিশ্লেষণ:
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে সংরক্ষিত আসনের এই তালিকায় রাজপথের ত্যাগী ও নতুন মুখের আধিক্য দিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, আন্দোলনে সক্রিয় নেত্রীদের মূল্যায়ন করতেই এই কৌশলী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




