উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি হলেন ইনিউজআপ’র প্রতিবেদক মো: রিজভী মাহমুদ

উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি রিজভী মাহমুদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্ভুক্ত উত্তরা ইউনিভার্সিটি ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ‘ইনিউজআপ’ (enewsup.com)‘রাজনীতি বাংলা ডট কম’ (rajneetibangla.com)-এর শিক্ষা ও ক্যাম্পাস প্রতিনিধি মো: রিজভী মাহমুদ

কেন্দ্রীয় কমিটির অনুমোদন ও নতুন নেতৃত্ব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) যৌথভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেছেন।

ঘোষিত নতুন কমিটিতে মির্জা শাকিল সভাপতি এবং মোঃ রোকন শেখ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মোঃ নাইমুল ইসলাম খান অনিক এবং ক্যাম্পাস প্রতিনিধি মো: রিজভী মাহমুদসহ অন্যান্যদের সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করে উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে।

আরো পড়ুন- উত্তরখান রাজাবাড়িতে এসটিএস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র

শিক্ষার্থীদের অধিকার ও রাজনৈতিক অঙ্গীকার

উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের নতুন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো: রিজভী মাহমুদ সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান,

“সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা জোরদার করতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করে উত্তরা ইউনিভার্সিটিতে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাব।”

ক্যাম্পাসে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন ‘ইনিউজআপ’ ও ‘রাজনীতি বাংলা ডট কম’ পরিবারসহ সাধারণ শিক্ষার্থীরা।

–নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *