বিএনপির ফ্যামিলি কার্ড পেতে কি ১ হাজার টাকা ঘুষ দিতে হবে? প্রশ্ন নাহিদ ইসলামের

বিএনপির ফ্যামিলি কার্ড পেতে কি ১ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিএনপি ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, কার্ডের সুবিধা পেতে সাধারণ মানুষকে ঘুষের মুখে পড়তে হতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ড নিয়ে সরাসরি আক্রমণ

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, তা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। এই কার্ড কি প্রকৃত অভাবীরা পাবেন? নাকি ২ হাজার টাকার কার্ড হাতে পেতে ১ হাজার টাকাই ঘুষ দিতে হবে?” তিনি আরও দাবি করেন, অতীতের অভিজ্ঞতার কারণে সাধারণ মানুষের মনে এই আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক।

ঋণখেলাপিদের মনোনয়ন নিয়ে সমালোচনা

বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, “একদিকে আপনারা কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সিমপ্যাথি নিচ্ছেন, অন্যদিকে বড় বড় ঋণখেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিচ্ছেন। যারা জনগণের টাকা মেরে খেয়েছে, তারা ক্ষমতায় গিয়ে পুনরায় লুটপাট করবে না—তার গ্যারান্টি কী?”

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছে, তাদের মনোনয়ন দিয়ে কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। জনগণ এবার ব্যালটের মাধ্যমে এই ধরনের অসৎ প্রার্থীদের প্রত্যাখ্যান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *