উত্তর কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আব্বাস আলী ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৭ মার্চ ২০২৬

রাজধানীর উত্তর কাফরুলে গত ৭ মার্চ সমাজসেবামূলক সংগঠন Abbas Ali Foundation-এর উদ্যোগে স্থানীয় মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এবং এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।

আরো পড়ুন- ইব্রাহীমপুরে আব্বাস আলী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান,সদস্য আব্বাস আলী ফাউন্ডেশন, রহমত এলাহী সোহাগ,সদস্য আব্বাস আলী ফাউন্ডেশন, মো: শিমুল হোসেন ফারুক, সভাপতি, ও মো: ইউনুস মিয়া আফজাল,সাধারণ সম্পাদক,১৬ নং ওয়ার্ড, কাফরুল থানা, বিএনপি। মো: রাশেদ, কাফরুল থানা যুব দলের আহ্বায়ক সহ আরো অনেকে।

আব্বাস আলী ফাউন্ডেশন

বক্তব্যে মিজানুর রহমান বলেন, ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আব্বাস আলী ফাউন্ডেশন। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা এবং অসচ্ছল পরিবারের কল্যাণে ফাউন্ডেশনটি দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করছে। প্রতিষ্ঠাতা আব্বাস আলী ভাই এর নেতৃত্বে কোনো শিক্ষার্থী বা পরিবার সহায়তার আবেদন করলে তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করা হয়।

আব্বাস আলী ফাউন্ডেশন

ইউনুস মিয়া আফজাল বলেন, ঢাকার কাফরুল ও মিরপুর এলাকায় গত কয়েক বছর ধরে আব্বাস আলী ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আব্বাস আলী ফাউন্ডেশন

ফাউন্ডেশনের সদস্য রহমত এলাহী সোহাগ বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন মূলত সুবিধাবঞ্চিত এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই এই মানবিক কাজের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আব্বাস আলী ভাই ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে চান।

দোয়া ও মোনাজাত

আব্বাস আলী ফাউন্ডেশন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং আব্বাস আলী ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ শ্রমজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *