রাজনৈতিক না ব্যবসায়িক বিরোধ? মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সিজুকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

স্বেচ্ছাসেবক দল নেতা সিজুকে গুলি

স্বেচ্ছাসেবক দল নেতা সিজুকে গুলি। রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের একজন প্রভাবশালী তৃণমূল নেতাকে লক্ষ্য করে প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় মিরপুরের স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী সাইফুল ইসলাম সিজুকে (৪০) লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মিরপুর-১০ এর চৌরঙ্গী মার্কেটের সামনে সংঘটিত এই হামলায় সিজুর দুই পা ও কোমর গুলিবিদ্ধ হয়।

রাজনৈতিক অস্থিরতা নাকি মিরপুরের ডিশ-ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ—কোন কারণে এই হামলা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে ঘটনার পরপরই পালানোর চেষ্টা করা শান্ত ভূঁইয়া (২৪) নামের এক অস্ত্রধারী যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আরো পড়ুন- ঋণখেলাপির দায়ে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

স্বেচ্ছাসেবক দল নেতা সিজুকে গুলি
অস্ত্রসহ আটক শান্ত ভূঁইয়া

তদন্তে ‘পূর্ববিরোধ’, নজর পলাতক শুটারের দিকে

আহতের শ্যালক সাইদুল ইসলাম জানিয়েছেন, হামলার নেপথ্যের কারণ সম্পর্কে পরিবার এখনও সুনির্দিষ্ট কিছু জানতে পারেনি। তবে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটিকে ‘পূর্ববিরোধের’ জেরে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানতে পেরেছে, মূলত দুজন শুটার সরাসরি এই কিলিং মিশনে অংশ নেয়। যার মধ্যে শান্ত ভূঁইয়াকে অস্ত্রসহ ধরা সম্ভব হলেও অপর শুটার পালিয়ে যেতে সক্ষম হয়।

রাজনৈতিক দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, সিজুর ওপর এই হামলা মিরপুরে দলীয় আধিপত্য কিংবা স্থানীয় ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার কোনো অভ্যন্তরীণ বা বহিরাগত চক্রের নিখুঁত ছক হতে পারে।

আজ বুধবার সিজুর শরীরে বড় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এই ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে পুলিশী তদন্ত ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ইনিউজ আপ ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *