পলিসি বক্স-এর জনমত জরিপ: ১৮০-২১০ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিএনপি!

পলিসি বক্স জনমত জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। এর মধ্যেই ভোটারদের মনস্তত্ত্ব ও সম্ভাব্য ফলাফলের একটি চমকপ্রদ পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা পলিসি বক্স’ (Policy Box)

সংস্থাটির সাম্প্রতিক এক নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক জনমত জরিপে উঠে এসেছে, বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠনের পথে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আসনের সম্ভাব্য বিন্যাস: পলিসি বক্স-এর পূর্বাভাস

জরিপ অনুযায়ী, ৩০০ আসনের সংসদীয় কাঠামোতে দলগুলোর আসন প্রাপ্তির চিত্র হতে পারে নিম্নরূপ:

দল/জোটসম্ভাব্য আসন সংখ্যা
বিএনপি ও শরীক দলসমূহ১৮০ — ২১০টি
জামায়াতে ইসলামী (১১ দলীয় জোট)৭০ — ১২০টি
অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী২০ — ৪৫টি

জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা অনেক আসনে মূল প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে দিয়ে ‘অবিশ্বাস্য’ ফলাফল দেখাতে পারেন।

পলিসি বক্স জনমত জরিপ

ভোটারদের অগ্রাধিকার: দ্রব্যমূল্য ও সুশাসন

পলিসি বক্স-এর তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটাররা ধর্মভিত্তিক বা আবেগীয় ইস্যুর চেয়ে জীবনযাত্রার মান ও নিরাপত্তার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জরিপে উঠে আসা প্রধান ৪টি ইস্যু হলো:

  1. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ
  2. সুষম উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা
  3. জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ
  4. সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা

ভোট প্রদানের হার ও আগ্রহ

জরিপ বলছে, দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ ভোট দিতে আগ্রহী। তবে নির্বাচনী পরিবেশ ও আনুষঙ্গিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পলিসি বক্স ধারণা করছে যে, শেষ পর্যন্ত নির্বাচনে ৬০-৬৫% ভোট কাস্টিং হতে পারে।

পলিসি বক্স-এর গবেষণা বিভাগ জানায়:

“এটি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও মাঠপর্যায়ের তথ্যভিত্তিক জরিপ। ভোটারদের এই আকাঙ্ক্ষা প্রমাণ করে যে, তারা একটি জবাবদিহিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।”

সূত্র: policybox.org, info@policybox.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *